বর্ষাকালে নদী থেকে বালি তোলায় কড়া সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু কে শোনে কার কথা! প্রশাসনের চোখে ধুলো দিয়ে আলিপুরদুয়ারে চলছে অবাধ লুট। নদীর বুক চিরে এই অবৈধ বালি চুরির ফলে চরম বিপন্ন হচ্ছে বন্যপ্রাণী ও স্থানীয় পরিবেশ।