গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের গতি ধীর থাকায় কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই শুরু হয়েছে টানা বৃষ্টি। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা, ফলে সৃষ্টি হয়েছে জলযন্ত্রণা ও চরম ভোগান্তি।