জোড়া অক্ষরেখার জেরে রাতভর কলকাতায় অবিরাম বৃষ্টির পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে দুর্যোগের পূর্বাভাস। অন্যদিকে ডিভিসি অতিরিক্ত জল ছাড়ায় হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের দামোদর এবং রূপনারায়ণ তীরবর্তী এলাকায় তৈরি হয়েছে বন্যার তীব্র আশঙ্কা।