ভোটমুখী বাংলা সাক্ষী থেকেছিল বেগুনি মিছিলের। এবার সেই মিছিলকে মাথায় রেখেই বাড়ল আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের সাম্মানিকের পরিমাণ। ভোটের আগের শেষ বাজেট ‘কল্পতরু’ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাড়ানো হল সাম্মানিকের পরিমাণ।