দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ভারত-বাংলাদেশ বাস পরিষেবা, যার ফলে আগরতলা-ঢাকা-কলকাতা রুটে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটল। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করায় ভিসা সমস্যার পর এবার পরিবহন ব্যবস্থায়ও বড় স্বস্তি ফিরল।