ভারতের মাটিতে এই প্রথমবার শুরু হল ভারত ও জাপানের যৌথ সামরিক মহড়া! রাজস্থানের যোধপুরে আকাশপথে নিজেদের শক্তি প্রদর্শন করছে দুই দেশ। জাপানের এফ-২এ (F-2A) ফাইটার জেটের পাশাপাশি ভারতের তেজস, সুখোই-৩০ এমকেআই এবং রাফালের মতো যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিয়েছে, যা চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।