RELOS, বা রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিকাল সাপোর্ট। প্রয়োজনে একের অন্যের অস্ত্রাগার ব্যবহার করবে ভারত এবং রাশিয়া। একে অন্যের থেকে অস্ত্রশস্ত্র লিজে নেবে। একেবারে ইউনিক একটা চুক্তি। রাশিয়া ছাড়া ভারত অন্য কোনও দেশের সঙ্গে এরকম চুক্তি করেনি। এবার সেখান থেকে আরও লম্বা লাফ। যুদ্ধকালীন পরিস্থিতি কিংবা জরুরি কারণে একে অন্যের দেশের ভূখন্ড ব্যবহার করবে ভারত এবং রাশিয়া। গত বছরের চুক্তিতে নতুন ধারা যোগ করল দুই দেশ। এই ধারায় বলা হচ্ছে, প্রয়োজনে এখন থেকে একে অন্যের ভূখন্ড ব্যবহার করবে ভারত এবং রাশিয়া। তবে অস্থায়ী ভাবে