আমরা ৩ টে রাফাল নামিয়েছি। ৫টা যুদ্ধবিমান নামিয়েছি। না, আগের হিসাব ভুল ছিল। আমরা ৭টা যুদ্ধবিমান উড়িয়ে দিয়েছি। ওরা বলেছে। উনি বলেছেন। নানা সময় নানা কথা। ওরা মানে পাক সেনা। আর উনি মানে ডোনাল্ড ট্রাম্প। কখনও ৭, কখনও ১০, কখনও ১২-১৪। অপারেশন সিদুঁরের সময় ভারত- পাক আকাশযুদ্ধ। পাকিস্তান জানত ভারত প্রত্যঘাত করবে। ওরা তৈরি ছিল। ভারতীয় বায়ুসেনার সামনে দুটো কঠিন কাজ। এক, পাক বায়ুসেনাকে ফাঁকি দিয়ে, নজর এড়িয়ে প্রত্যাঘাত করতে হবে। দুই, পাক আকাশসীমায় না ঢুকে হামলা চালাতে হবে। চোর আসবে জেনে বাড়ির মালিক রাত জেগে পাহারা দিচ্ছে, অথচ চোরকে চুরি করতেই হবে, সেরকম ব্যাপার আর কী। সেই কঠিন চ্যালেঞ্জের মুখে কী হয়েছিল?