ঘটনাটা ছাব্বিশে মে-র। ইন্ডিয়ান নেভি সম্প্রতি বিষয়টা প্রকাশ্যে এনেছে। ওমান উপকূল থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে ওমান উপসাগরে ভাসমান MT Olympic Life নামে একটা তেলবাহী জাহাজ থেকে ভারতীয় নৌ-সেনা বিপদবার্তা পায়। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ বন্দর থেকে প্রায় ২০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে জাহাজটা ভারতের কোচি বন্দরে আসছিল। জাহাজের ক্যাপ্টেন জানান তাঁর শিপে মিসাইল এসে পড়েছে। তবে, মিসাইলটা ফাটেনি। জাহাজের পিছন দিকে খোল ফুটো করে মিসাইলটা গেঁথে রয়েছে। মিসাইলের মাথাটা জাহাজের মেন ফুয়েল ট্যাঙ্কের ভেতর ঢুকে গিয়েছে। আমি এই অবস্থাতেই জাহাজ নিয়ে কোচির দিকে এগোচ্ছি। আপনারা সাহায্য করুন। চিন্তা করে দেখুন, ২০ লক্ষ ব্যারেল তেল নিয়ে চলা একটা ট্যাংকারের ফুয়েল ট্যাংকের ভেতর লাইভ মিসাইল ওয়ারহেড আটকে থাকা মানে যে কোনও মুহূর্তে বিস্ফোরণে জাহাজ ডুবে যেতে পারে। সেটা হলে জাহাজের একজন ক্রু-ও বাঁচবেন না। আর সমুদ্রে Massive Oil Spill তৈরি হয়ে পরিবেশের ক্ষেত্রে ভয়ঙ্কর বিপর্যয় আসবে। জাহাজ থেকে বিপদবার্তা আসার পরই কাজে নামে ভারতীয় নৌবাহিনীর ইনফরমেশন ফিউশন সেন্টার – ইন্ডিয়ান ওশান রিজিয়ন।