ডিজেল কিংবা বিদ্যুৎ নয়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম হাইড্রোজেন চালিত পরিবেশ বান্ধব ট্রেনের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী। হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দেবে এই অত্যাধুনিক ও সম্পূর্ণ নিরাপদ ট্রেনটি।