ভারতের অর্থনীতি নিয়ে বড়সড় পূর্বাভাস দিল আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা আইএমএফ (IMF)। এর আগে ৬.৪ শতাংশ হারে জিডিপি বৃদ্ধির কথা বলা হলেও, এবার আগের পূর্বাভাসকে ছাপিয়ে ৭ শতাংশ হারে ভারতের জিডিপি বৃদ্ধি পেতে পারে বলে আশা প্রকাশ করেছে আইএমএফ।