বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ। এরপর এক আইনজীবী বলেন, 'যাঁরা চাকরি করছিলেন, তাঁরা করবেন। এবং সিঙ্গল বেঞ্চের অর্ডার ডিভিশন বেঞ্চ খারিজ করেছে। যাঁরা নির্দোষ, তাঁদের যেন আর ভুগতে না হয়, তাঁদের সার্ভিস পিরিয়ডের কথা চিন্তা করেই মহামান্য আদালত নির্দেশ দিয়েছে যে, যেহেতু যাঁরা চাকরি পেয়েছিল, তাঁদের কোনও দোষ-ত্রুটি নেই, কর্তৃপক্ষের ভুলের জন্য তাঁদের কোনওভাবেই চাকরি বাতিল করা যেতে পারে না।'