নির্বাচনী কর্তাদের সঙ্গে মিলে কারচুপি করছে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা IPAC। রবিবার এমনই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ERO-দের একাংশের সঙ্গে মিলে IPAC ভোটার তালিকায় 'অনিয়ম' করেছে বলেই দাবি তাঁর।