হরমুজ খুলে দিল ইরান। রবিবার সংঘর্ষ বিরতির মেয়াদ পর্যন্ত হরমুজে জাহাজ চলাচলে বাধা নেই। শুক্রবার বিকেলে বড় চমক দিল খামেনেইয়ের দেশ। চুক্তি সই হওয়া তা হলে কী স্রেফ সময়ের অপেক্ষা? এমন একটা সময়ে আসরে নামলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর ঘোষণা, এতদিন ধরে যে চেষ্টা করছিলাম, তাতে ফল হল। কাজটা আমরাই করলাম। সুফল পাবে অন্তত ১০০টা দেশ। ক্ষীর যদি তৈরি হয়েই যায়, তার ভাগ কাউকে নিতে দেবেন না তিনি। ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, দীর্ঘমেয়াদি সংঘর্ষ বিরতি হলে আমি নিজে পাকিস্তানে যেতে পারি। আমি নিজে গিয়ে চুক্তি সই করলে দারুণ ব্যাপার হবে, তাই না! তাই আমি নিজেই যাব।