মরুভূমির বুকে কয়েকটা ছোট - বড় নির্মাণ। কিছুটা মাটির ওপরে। কিছুটা মাটির নীচে। একঝলক দেখলেই বোঝা যাবে, এখানে বড় কিছু একটা হচ্ছে। আজ থেকে নয়। বেশ কয়েক বছর ধরেই হচ্ছে। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে ছবিগুলো। এরপরই মার্কিন প্রশাসনে হইচই। চিন এখানে করছেটা কী? এতো সরাসরি আমেরিকার উপর পরমাণু হামলার প্রস্তুতি! এতো সরাসরি আমেরিকার উপর পরমাণু হামলার প্রস্তুতি! আমার পাশের ছবিটা দেখুন। চিনের শিনজিয়াং-এ মরুভূমির মধ্যে আন্ডারগ্রাউন্ড বাঙ্কার, মিসাইল লঞ্চ প্যাড। এসবের অভিমুখ কিন্তু ভারত নয়, আমেরিকা। চিনের অপারেশন ফ্লেমিংগো। আপনারা প্রশ্ন করতেই পারেন, এতে আর আশ্চর্য্য কি? চিন আর আমেরিকা - একদিন না একদিন যে ওদের যুদ্ধটা করতেই হবে, সেটা তো দুটো দেশই জানে। যেমন ভারতও জানে, একদিন না একদিন চিনের সঙ্গে যুদ্ধটা হবেই। সেটা ঠিক আছে। কিন্তু শিনজিয়াং- এ চিন শুধু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না। পরমাণু অস্ত্র মজুত করছে। সবচেয়ে বড় কথা পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকাঠামো তৈরি করছে।