১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক কর্তা ভিনেশ চান্ডেল। বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেফতার ভিনেশ চান্ডেল।কেন্দ্রীয় এজেন্সির দাবি, এখানেও রয়েছে হাওয়ালা যোগ। ২০ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে এই সংস্থায় এসেছিল বলে অভিযোগ। যেই টাকা সরাসরি কয়লা পাচারের সঙ্গে যোগ ছিল বলে দাবি এজেন্সির। । রাজনৈতিক দলের কালো টাকা সাদা করার ছক IPAC কর্তা ভিনেশের?