অর্ধেকের বেশি কাউন্সিলর আসতে অনাগ্রহ প্রকাশ করায় শেষ মুহূর্তে বাতিল হল কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের বৈঠক। ফিরহাদ হাকিম পদত্যাগ করার পর এবার মেয়রবিহীন ছোট লালবাড়ি হাতছাড়া হওয়ার আশঙ্কায় ভুগছে শাসকদল।