অ্যান আর্মি মার্চেস অন ইটস স্টমাক। খুব সম্ভবত নেপোলিয়ান একথা বলেছিলেন। পেট ভরা থাকলে তবেই না যুদ্ধ। খালি পেটে তো আর যুদ্ধ হয় না। ইউক্রেন-রাশিয়ার লড়াই চার বছর পার। ইউক্রেনের প্রেসিডেন্ট কয়েকদিন আগেও দাবি করেন, যতদিন যুদ্ধ চলে চলুক, আমরা লড়ব। কিন্তু, তাঁর সেনা লড়বে কী করে? ইউক্রেন সেনার থার্টি ফোর ডিভিশনের রিজার্ভ ইউনিট। ইউনিটের সদস্যরা অনেকেই অসুস্থ। দিনের পর দিন খাবার জোটেনি। তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।