পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হওয়া ওবিসি সংক্রান্ত সংশোধনী বিলের চরম বিরোধিতা করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন যে, এই বিলের মাধ্যমে অনগ্রসর শ্রেণির মানুষকে বঞ্চিত করা হচ্ছে। তিনি ধর্মীয় পরিচয় না দেখে স্বচ্ছ ও বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণের দাবি তোলার পাশাপাশি ওবিসি কোটা ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার চেষ্টার তীব্র প্রতিবাদ জানান।