আইএসএল-এর ইতিহাসে এই প্রথম খেতাব নির্ধারণের ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। পয়েন্ট টেবিলে সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামছে।