বিউফোর্ট দূর্গ শুধু একটা দুর্গ নয়, লেবানন তথা পশ্চিম এশিয়ার অন্যতম আইডেন্টিটি। এই দুর্গকে বলা যেতে পারে পশ্চিম এশিয়ার ভুলভুলাইয়া। এই দুর্গের গলিঘাঁজি চিনে নাকি বেরনো মুশকিল। গাইড ছাড়া ঢুকলে আপনাকে হয়ত সারা জীবন দুর্গেই চক্কর কাটতে হবে। দুর্গ ঘিরে এমনই নানা মিথ। বেশিরভাগই গুজব। লেবাননের এই দূর্গে উড়ছে ইজরায়েলের পতাকা। দূর্গের দখল নিয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ। গত গত পাঁচ দশক ধরে লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ইজরায়েল। ১৯৯২ থেকে টানা ৮ বছর এই দূর্গ ঘিরে রেখেছিল আইডিএফ। কিন্তু ভিতরে ঢুকতে পারেনি। হয়ত চায়ওনি। এবার মাত্র ২ ঘণ্টার মধ্যে দূর্গের দখল নিয়ে নিয়েছে ইজরায়েলি সেনা। এবং এই দূর্গকে কেন্দ্র করেই লেবাননের আরও ভিতরে ঢুকছে ইসরাসেল।