তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের ব্যক্তিগত বাসভবন ও নির্বাচনী কার্যালয়ের পাশাপাশি তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চালাল আয়কর দপ্তর। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শুক্রবার সকাল থেকেই চার-চারটি জায়গায় একযোগে অভিযান চালান আধিকারিকরা।