হুগলির আরামবাগে ফিতে কেটে ঘটে করে রাস্তার উদ্বোধন হলেও বাস্তবে সেই রাস্তার কোনও অস্তিত্ব মেলেনি এবং বরাদ্দকৃত ১৬ লক্ষ টাকা তছরুপের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সরকারি খাতায় রাস্তা 'সম্পূর্ণ' দেখিয়ে টাকা তুলে নেওয়া হলেও মাটিতে কেবল ঘাস এবং নামমাত্র ইটের টুকরো পড়ে রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন।