"বিজেপি যদি না জিতত, তাহলেই মনে হয় ভালো হত!" রাজনৈতিক হিংসা ও স্বজন হারানোর যন্ত্রণায় এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন রত্না দেবনাথ। দলের অভ্যন্তরীণ কোন্দল এবং প্রিয়জনদের হারানোর পর ক্ষোভে ও দুঃখে তিনি জানান যে, তাঁর মনে হচ্ছে এই সবকিছুর জন্য তিনিই দায়ী।