"বামেদের হাজার হাজার স্টল দেখেছি, কাস্টমার দেখিনি!" দুর্গাপুজোয় সিপিএমের (CPI(M)) বুক স্টলে বিপুল বই বিক্রির দাবিকে এবার রীতিমতো নস্যাৎ করে দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। দীর্ঘ ৩০-৩২ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বামেদের বই বিক্রি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন এবং পুরো বিষয়টিকে 'ঢপবাজি' বলে আখ্যা দিয়েছেন।