যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা একাধিক বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিতি মুছে ফেলার কাজ শুরু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি ক্যাম্পাসের এসব উসকানিমূলক রাজনৈতিক গ্রাফিতি নিয়ে প্রশ্ন ওঠার পরই এই কড়া পদক্ষেপ নিল কর্তৃপক্ষ।