এসএফআই ও এবিভিপি সংঘর্ষের জেরে জলপাইগুড়িতে সিপিএমের জেলা কার্যালয়ে তাণ্ডব ও আগুন লাগানোর অভিযোগ উঠল। এই হামলার তীব্র নিন্দা করে বিজেপিকে ‘ফ্যাসিবাদী শক্তি’ বলে তোপ দেগেছেন প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তী।