ঝাড়গ্রামের দহিজুড়িতে পুলিশের স্ট্রাকো ক্যাম্প থেকে আচমকা চলা গুলিতে দুই যুবক গুরুতর জখম হয়েছেন। অসাবধানতাবশত চলা এই গুলির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে বিনপুর থানা এলাকায়, জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।