উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান থাকাকালীন চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে। জমি বন্ধক ও গয়না বেচে টাকা দেওয়া প্রতারিতরা অবশেষে টাকা ফেরত চেয়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন।