তসলিমা নাসরিনের বইপ্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে তসলিমা কর্তৃক মঞ্চে আমন্ত্রিত হওয়ার পর দর্শক-শ্রোতাদের একাংশের বিক্ষোভ ও বিশৃঙ্খলার মুখে পড়েন কবি জয় গোস্বামী। এর পরেই সাহিত্য জগতে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতির অস্তিত্ব রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেন জয়, যা রাজনৈতিক মহলে তীব্র আলোচনা সৃষ্টি করেছে।