বারাসতে বিপর্যয়। দায়ভার নিয়ে পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি ছাড়লেন তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভানেত্রীর পদ। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বারাসতের সাংসদ।