লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদ থেকে অপসারিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলেন বলে কটাক্ষ করেছেন বারাসাতের এই প্রবীণ সাংসদ।