বাংলায় দুর্যোগবার্তা! পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই এদিন সকাল থেকে রোদের দেখা পাওয়া যায়নি। মুখ ভার আকাশের। গোটা রাজ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।