রাজ্যে রাজনৈতিক স্বার্থে পুলিশ প্রশাসনকে ব্যবহার করার অভিযোগ তুলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও রাজ্যপালকে চিঠি দিল কালীঘাট তৃণমূল। বিজেপির বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের নালিশ জানিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি দেখা করার আবেদনও জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।