অষ্টমীর সন্ধিপুজো শেষে আবেগপ্রবণ হয়ে পড়লেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরে নিজের আবাসনে গঙ্গা দর্শন দুর্গা দর্শনের পুজোতে উপস্থিত ছিলেন তিনি। সেখানে দেবীর আরাধনা এবং মন্ত্রপাঠের পর দু'হাত জোড় করে হাউহাউ করে কাঁদতে দেখা যায় তাঁকে, মায়ের কাছে 'মুক্তি' চেয়ে প্রার্থনা করেন এই তৃণমূল সাংসদ।