সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলবদল নিয়ে এবার মুখ খুলে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপকে অত্যন্ত প্রশ্রয় দিয়েছেন এবং তাঁর কারণেই অতীতে তাপস রায়ের মতো অনেক যোগ্য নেতাকে দল হারিয়েছে।