বাম জমানায় জমি জটের কারণে গত ২০ বছর ধরে থমকে থাকা কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্প চালুর লক্ষ্যে নতুন করে উদ্যোগী হলেন কেতুগ্রামের বিজেপি বিধায়ক মথুরা ঘোষ। এনটিপিসির তরফে জানানো হয়েছে, কয়লার ছাড়পত্র বাদে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ এবং রাজ্য সরকারের চূড়ান্ত সবুজ সংকেত মিললেই দ্রুত এই মেগা প্রকল্পের কাজ শুরু করা সম্ভব।