রাজনৈতিক ভেদাভেদ ভুলে যৌথ চাষের মাধ্যমে গ্রামের পুরো রূপ বদলে দিলেন কেতুগ্রামের খোয়াইবান্দা গ্রামের মানুষ। চাষের উপার্জনে তৈরি হয়েছে দাতব্য চিকিৎসা কেন্দ্র, কমিউনিটি হল ও কোচিং সেন্টার।