হরিশ মুখার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতন'-এর ঠিক সামনেই সাতসকালে এসে হাজির কলকাতা পুরসভার বুলডোজার! তবে কোনও বেআইনি নির্মাণ ভাঙতে নয়, বরং উল্টোদিকের ফুটপাথের পুরনো পেভার ব্লক বা ইট সরানোর জন্যই এই বুলডোজার আনা হয়েছে বলে জানা গিয়েছে, যা ঘিরে এলাকায় পথচারীদের মধ্যে তুমুল কৌতূহল ছড়ায়।