ভবানীপুরের মল্লিকবাড়ির পুজো এবার ১০২ বছরে পা দিল। মহাষ্টমীর সকালে আরতি এবং অঞ্জলি দেওয়ার অনুষ্ঠানে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ব্যস্ত থাকতে দেখা গেল টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক ও প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিককে। ঐতিহ্যবাহী এই পারিবারিক পুজোয় একদম উৎসবের মেজাজে ধরা দিলেন তাঁরা, আরতির প্রদীপ ছুঁয়ে মায়ের আশীর্বাদও নিতে দেখা যায় অভিনেত্রীকে।