রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আন্তর্জাতিক কলকাতা বইমেলার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে সমস্ত রাজনৈতিক জল্পনা উড়িয়ে দিয়ে ২০২৭ সালের ঐতিহাসিক ৫০তম বর্ষের মেলার সফল আয়োজন নিয়ে সম্পূর্ণ আশাবাদী বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড।