ফিরিঙ্গি কালীবাড়িতে দেবীকে সম্পূর্ণ নিরামিষ ভোগ নিবেদন করা হয়। মন্দিরে মাছ বা মাংস সম্পূর্ণ নিষিদ্ধ। ভোগ বাধ্যতামূলক না হলেও রাবড়ি মায়ের নিত্যপূজোতে কাজে লাগে। পুজোর পরের দিনই অন্নকূট উৎসব হয়। মনে করা হয়, রাবড়ি ও পনির মায়ের সবচেয়ে প্রিয়। প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে পালিত করা হচ্ছে এই পূজো।