এবার দুর্গাপুজোতেও পুরোপুরি ছুটি নেই কলকাতা হাইকোর্টে! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। নবমী বাদ দিয়ে পুজোর অন্য দিনগুলোতেও জরুরি মামলার শুনানি চলবে বলে জানা গিয়েছে।