যাতায়াতের আগে জেনে নিন মেট্রোর সূচি! আজ রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা আংশিক বন্ধ থাকছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত কোনও মেট্রো চলবে না। তবে, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।