পিলারে ফাটল ধরার কারণে গত বছর থেকে বন্ধ থাকা কবি সুভাষ মেট্রো স্টেশনটি সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই কাজের জন্য সাময়িকভাবে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে।