কমিশনার অফ রেলওয়ে সেফটির উপস্থিতিতে স্বয়ংক্রিয় চালকহীন ট্রেন চলাচল ব্যবস্থার চূড়ান্ত পরীক্ষার জন্য আজ বিকেল সাড়ে ৪টে পর্যন্ত বন্ধ থাকছে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা। এই ট্রায়াল রানের মাধ্যমে চালক ছাড়াই ট্রেনের গতি নিয়ন্ত্রণ এবং প্রতিটি স্টেশনে নিখুঁতভাবে ট্রেন থামানোর প্রযুক্তিগত সক্ষমতা খতিয়ে দেখা হচ্ছে।