কলকাতা মেট্রোর ব্লু লাইন যাত্রীদের জন্য জরুরি খবর! আজ থেকে আগামী ১৩ই ডিসেম্বর পর্যন্ত পরপর ৫টি রবিবার ব্লু লাইনে পরিষেবা আংশিক ব্যাহত হবে। সিগন্যাল ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার ও ময়দান পর্যন্ত মেট্রো বন্ধ থাকবে। তবে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে।