কালীপুজোয় দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। রবিবার (৮ নভেম্বর) ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে বাড়তি পরিষেবা দেওয়া হবে। দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। ছুটির দিন হলেও কালীপুজোর জন্য যেমন মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে, তেমনই শেষ মেট্রো ছাড়ার সময়ও বাড়ানো হয়েছে।