জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোরের কাজে এক যুগান্তকারী অগ্রগতি প্রত্যক্ষ করল তিলোত্তমা। খিদিরপুর থেকে সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে এক বছর পর মাটি ফুঁড়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচে এসে পৌঁছাল টানেল বোরিং মেশিন 'দুর্গা'।