রাতভর গুমোট ও প্যাচপ্যাচে গরমে নাজেহাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলে এই অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলতে পারে।